ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফের আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ১২:৪৪ রাত

ছবি: সংগৃহিত

মোঃ আব্দুল্লাহ আল মামুন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিনিধি:

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশে মালামাল রাখার একটি স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

শুক্রবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, এদিন রাত ১১টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। প্রথম ইউনিট রাত ১১টা ২৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরও জানান, রাত ১১টা ৩৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Link copied!