ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬

হাজী মোহাম্মদ এখলাছ উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রিন্সিপালের কনিষ্ঠ কন্যার ইন্তেকাল, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের গভীর শোক।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬, ০১:৪১ দুপুর

সোহান ইসলাম, রূপগঞ্জ প্রতিনিধি:

 

 

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

হাজী মোহাম্মদ এখলাছ উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মোহাম্মদ মোজাম্মেল হক ভূঁইয়ার নাতনি এবং অত্র প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় প্রিন্সিপাল জনাব মারুফা আক্তারের সর্বকনিষ্ঠ কন্যা হুমায়রা চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর এই হঠাৎ ও অকালপ্রয়াণে প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

হুমায়রার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এক যৌথ শোকবার্তায় শিক্ষার্থীরা বলেন, আমাদের প্রিয় প্রিন্সিপাল মহোদয়ের কনিষ্ঠ কন্যার অকালমৃত্যুতে আমরা গভীরভাবে ব্যথিত ও মর্মাহত। আমরা মহান আল্লাহর দরবারে মারহুমার  আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তায়ালা যেন তাঁর পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার তৌফিক দান করেন।

Link copied!