নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা ও সরকারবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. ভোর আনুমানিক ০৫:৫০ ঘটিকার সময় ফতুল্লা মডেল থানাধীন ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামের সামনে পাকা রাস্তার উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে একত্রিত হওয়ার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে এসআই জহিরুল, এসআই মফিজ, এএসআই জহির, এএসআই জুয়েলসহ সঙ্গীয় ফোর্স ও স্থানীয় জনগণের সহায়তায় তাদের গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে আরও কয়েকজন পালিয়ে যায়, তাদের গ্রেফতারে ফতুল্লা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা টিমের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতরা হলো:
১. মোঃ রাজু (৩৯), পিতা- মৃত বছির উদ্দিন, সাং-গলাচিপা মসজিদের পাশে, ফতুল্লা
২. মোঃ সিয়াম (২২), পিতা- মোঃ ইসমাইল, সাং-পূর্ব ইসদাইর বুড়ির দোকান, ফতুল্লা
৩. মোঃ রাসেল বাবু (৩৫), পিতা- রতন খা, সাং-পূর্ব ইসদাইর রসুলবাগ, ফতুল্লা
৪. জয় দাস (২৫), পিতা- উত্তম কুমার সুমন, সাং-গৌরিপুর বাজারের পাশে, দাউদকান্দি, কুমিল্লা, এ/পি- মাসদাইর, ফতুল্লা
৫. মোঃ মেহেদী হাসান (২১), পিতা- জয়নাল আবেদীন, সাং- নগর ঢেউকাদি, আড়াইহাজার, এ/পি- উত্তর মাসদাইর, ফতুল্লা
৬. মোঃ লিটন (৪২), পিতা- মোঃ শরীফ উদ্দিন, সাং- দক্ষিণ এনায়েতনগর, সিদ্ধিরগঞ্জ
৭. মোঃ হুমায়ন আহম্মেদ (৪০), পিতা- মৃত আঃ আজিজ মাতব্বর, সাং- কায়েমপুর জেলখানার পাশে, ফতুল্লা
৮. মোঃ দিন ইসলাম নয়ন (২১), পিতা- মোঃ আনোয়ার হোসেন আনু, সাং- পূর্ব ইসদাইর বুড়ির দোকান, ফতুল্লা
৯. মোঃ সুমন (২০), পিতা- মোঃ বরকত, সাং- রামপুর পাথার, বাগমারা, রাজশাহী, এ/পি- পূর্ব ইসদাইর, ফতুল্লা
১০. মোঃ সিফাত (২১), পিতা- জুয়েল, সাং- হাসেমপাড়া, সাদুল্ল্যাপুর, গাইবান্ধা, এ/পি- তালতলা, ফতুল্লা
১১. মোঃ হাসান জামিল (২১), পিতা- ইকরাম মোল্লা, সাং- চর জানাজাত, শিবচর, মাদারীপুর, এ/পি- পুলিশ লাইন্স ঢাল, ফতুল্লা
১২. মেহেদী হাসান মাহিন (২০), পিতা- মাহবুব মিয়া, সাং- বানরশিপুর, ধর্মপাশা, সুনামগঞ্জ, এ/পি- পুলিশ লাইন্স ঢাল, ফতুল্লা
১৩. মোঃ জাহাঙ্গীর আলম (২৩), পিতা- আঃ খালেক, সাং- গুচ্ছ গ্রাম ক্যাম্প, গোয়াইনঘাট, সিলেট, এ/পি- টাগারপাড়, ফতুল্লা
১৪. মোঃ অভি (১৭), পিতা- মোঃ মোস্তফা, সাং- এনায়েতনগর কসাই পট্টি, সিদ্ধিরগঞ্জ
১৫. মোঃ আব্দুল্লাহ (১৭), পিতা- মোঃ রয়েল মিয়া, সাং- শূন্যের গাছা, কেশবপুর, যশোর, এ/পি- এনায়েতনগর, সিদ্ধিরগঞ্জ
১৬. মোঃ ফেরদৌস (১৬), পিতা- মোঃ নুর নবী, সাং- এনায়েতনগর কসাই পট্টি, সিদ্ধিরগঞ্জ
গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা, প্রচার-প্রচারণা ও সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধিত ২০১৩) এর প্রযোজ্য ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :