ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

কিস্তি ক্রেতা সুরক্ষা নীতিমালায় মৃত গ্রাহকের পরিবারকে আর্থিক সহায়তা।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৯ দুপুর

আরিফুল ইসলাম আরিফ,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিস্তি ক্রেতা সুরক্ষা নীতিমালার আওতায় মৃত এক গ্রাহকের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছে ওয়ালটন প্লাজা বরাবো শাখা।

রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বরাবো ওয়ালটন প্লাজায় কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী এক গ্রাহকের মৃত্যুর পর প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী তাঁর পরিবারের হাতে এ আর্থিক সহায়তা হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডিভিশন-০৫-এর সম্মানিত ডিসিএম জনাব হাসান তারিখ, রিজনাল ক্রেডিট ম্যানেজার আশিকুর রহমান, বরাবো প্লাজার ম্যানেজার মনিরুজ্জামানসহ ওয়ালটনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মৃত গ্রাহকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, গ্রাহকের দুঃসময়ে পাশে দাঁড়ানো এবং পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মাধ্যমে ওয়ালটনের কিস্তি ক্রেতা সুরক্ষা নীতিমালা গ্রাহকসেবার পাশাপাশি মানবিক দায়বদ্ধতারও প্রতিফলন ঘটাচ্ছে।

গ্রাহকদের প্রতি আস্থা ও দায়িত্বশীলতার ধারাবাহিকতায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

Link copied!