ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ভ্রমণের জন্য দাবিকৃত ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের শিকার হয়েছেন রুপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএণনও) মো. সাইফুল ইসলাম জয়।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬, ০৮:১০ রাত

 আরিফুল ইসলাম আরিফ,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধ:

 

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিষয়ে এক সংবাদ সম্মেলন করেন তিনি। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়েও চাঁদাবাজির শিকার হওয়ায় এর প্রতিকার চেয়েছেন এ কর্মকর্তা।


সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, শাহিন আলম নামের এক ব্যক্তি তার এক সহযোগীসহ ইউএনও’র কাছে প্রথমে কক্সবাজার ভ্রমণের জন্য হোটেল বুকিং বিমানের টিকেট করে দেওয়ার দাবি জানান। এরপর হোটেল বুকিং ও বিমানের টিকেট কেটে দিতে ইউএনও রাজি না হওয়ায় চক্রটি নগদ ৫০ হাজার টাকা দাবি করেন। দাবিকৃত চাঁদার টাকা না দেওয়া হলে নানাভাবে অপদস্ত করা হবে বলে হুমকি দেওয়া হয়। চক্রটির বিরুদ্ধে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করার অভিযোগও রয়েছে।


পরে ওই চক্রটি ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ১শতাংশ বরাদ্দের কোটি টাকা প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাত করেছে এমন অপপ্রচার চালায়।

Link copied!