ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

তারাবো পৌরসভায় দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় রিকশা ভ্যান ও ছাগল বিতরণ।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ০৬:৩৪ বিকাল

আরিফুল ইসলাম (আরিফ), নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:


নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় দারিদ্র্য বিমোচন কর্মসূচি (PRAP)-এর আওতায় নিম্ন আয়ের মানুষের মাঝে রিকশা ভ্যান ও ছাগল বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাবিবুর রশিদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, সড়ক পরিবহন, সেতু ও রেল মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মো. রায়হান কবির। স্বাগত বক্তব্য প্রদান করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তারাবো পৌরসভার প্রশাসক জনাব মো. সাইফুল ইসলাম।


এ সময় আরও উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সভাপতি তাসিক হক ওসমান, তারাবো পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবির, স্বেচ্ছাসেবক দলের নেতা আলতাব হোসেন, তারাবো পৌর জাসাসের সভাপতি মো. রনি মিয়া এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে সুবিধাভোগীদের মাঝে রিকশা ভ্যান ও ছাগল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও সুবিধাভোগীদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। এই কর্মসূচির মাধ্যমে অনেক পরিবার স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন

Link copied!