ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জের মাটি ও মানুষের সাথে আমার নাড়ির টান: গন্ধর্বপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকৃত বন্ধু হিসেবে পাশে থাকার ঘোষণা দিপু ভূঁইয়ার ।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬, ০৯:২৭ রাত

আরিফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলাপ্রতিনিধি:


রূপগঞ্জের মাটি ও মানুষের সাথে নিজের গভীর সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া বলেছেন, "রূপগঞ্জের মাটি ও মানুষের সাথে আমার নাড়ির টান। তাই আজ আমি তোমাদের সামনে শুধু একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে নয়, তোমাদের প্রকৃত বন্ধু হিসেবে হাজির হয়েছি।


​আজ গন্ধর্বপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, "আমি তোমাদের বন্ধু, আর একজন বন্ধু কখনো আরেকজন বন্ধুকে ছেড়ে চলে যেতে পারে না।" এই অটুট বিশ্বাসের জায়গায় শিক্ষার্থীদের সাথে অতীতে ছিলেন, বর্তমানে আছেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

​তার এই আন্তরিক ও অনুপ্রেরণাদায়ী বক্তব্যে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও সুধীমহলে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া ফেলেছে।

Link copied!