ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বাসন্তী বিন্দু শর্মিলা দ্বারকা প্রসাদ স্কুলে জমি দান, ভিত্তিপ্রস্তর স্থাপন ও খেলার মাঠের শুভ উদ্বোধন অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ০৬:২২ বিকাল

আরিফুল ইসলাম আরিফ, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসন্তী বিন্দু শর্মিলা দ্বারকা প্রসাদ স্কুলের জমি দান, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং খেলার মাঠের শুভ উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সাইফুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ ফারুক খোকন। এছাড়াও রূপগঞ্জ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার সর্বস্তরের মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা তাঁদের পৃথক পৃথক বক্তব্যে শিক্ষা বিস্তার, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করা এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ এলাকার শিক্ষা ও ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবনির্মিত খেলার মাঠের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

Link copied!