আরিফুল ইসলাম আরিফ, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি জনাব আব্দুল মোনায়েম মুন্নার নেতৃত্বে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকায় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুঃসময়ে তাদের পাশে দাঁড়িয়ে যুবদলের নেতাকর্মীরা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। দুর্গত পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা তুলে দিয়ে তারা আশ্বাস দেন যে, এই ত্রাণ কার্যক্রম চলমান থাকবে, ইনশাআল্লাহ।
যুবদলের সভাপতি জনাব আব্দুল মোনায়েম মুন্না বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের যেকোনো দুর্যোগ, সংকট ও মানবিক বিপর্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে। মানবসেবাই আমাদের অঙ্গীকার, আর সেই অঙ্গীকার বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাব।
আসুন, দল-মতের ঊর্ধ্বে উঠে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াই। মহান আল্লাহ তাআলা যেন বন্যাকবলিত সকল মানুষকে দ্রুত এই দুর্যোগ থেকে মুক্তি দান করেন এবং যারা মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন, তাদের উত্তম প্রতিদান দান করেন। আমীন।

আপনার মতামত লিখুন :