ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বিসিকের চেয়ারম্যান বেনজির আহমেদ (টিটু)কে তারাবো পৌর যুবদলের ফুলেল শুভেচ্ছা।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ আগস্ট, ২০২৬, ০৭:১৮ বিকাল

 

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর সম্মানিত চেয়ারম্যান বেনজির আহমেদ (টিটু) সাহেবকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, তারাবো পৌর শাখার সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ আফজাল কবির।

এ সময় রূপগঞ্জ থানা বিএনপির সদস্য শাহজাহান চৌধুরী বাবু, তারাবো পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম (আরিফ) এবং তারাবো পৌর শাখা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদল ভূঁইয়া উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বিসিকের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং নবদায়িত্বে চেয়ারম্যান বেনজির আহমেদ (টিটু) সাহেবের সফলতা কামনা করেন। একই সঙ্গে দেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের বিকাশে তাঁর দূরদর্শী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলেই চেয়ারম্যান বেনজির আহমেদ (টিটু) সাহেবের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সার্বিক সফলতা কামনা করেন।

Link copied!