আরিফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলাপ্রতিনিধি:
বিগত স্বৈরাচারী শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অসংখ্য মামলা, হামলা ও নির্যাতনের মুখোমুখি হয়েছেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার তারাবো পৌর যুবদলের আহবায়ক মোহাম্মদ আফজাল কবির। কঠিন সময়ে রাজপথে সক্রিয় থাকার কারণে তাকে নানা হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়েছে।
সম্প্রতি সাংবাদিকরা তার কাছে জানতে চান—“এত নির্যাতন, মামলা ও হামলার শিকার হওয়ার পরও এখন দলের কাছে আপনার চাওয়া কী?”
জবাবে মোহাম্মদ আফজাল কবির বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো আমাকে গৃহবন্দীও থাকতে হয়নি। আর জনাব তারেক রহমানের মতো দীর্ঘদিন দেশের বাইরে থেকেও দেশ ও দেশের মানুষের জন্য সংগ্রাম করতে হয়নি। কিন্তু এত প্রতিকূলতার পরও জনাব তারেক রহমান এদেশের মানুষ ও এদেশের মাটিকে ভালোবেসে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”
তিনি আরও বলেন, “আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জনাব তারেক রহমানের মতোই তারাবো পৌরসভার প্রতিটি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই, তাদের সেবা করার সুযোগ চাই। দল যদি আমাকে এই দায়িত্বের যোগ্য মনে করে, তাহলে আমি সেই সুযোগকে মানুষের সেবা করার মহান দায়িত্ব হিসেবে গ্রহণ করব।”
মোহাম্মদ আফজাল কবির বলেন, “যতদিন এই দেহে প্রাণ আছে, ততদিন তারাবো পৌরবাসীর কল্যাণে কাজ করে যেতে চাই। মানুষের ভালোবাসা, আস্থা ও অধিকার প্রতিষ্ঠাই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।”
নির্যাতন, মামলা ও হামলার দীর্ঘ পথ পেরিয়েও মানুষের পাশে থাকার এই অঙ্গীকারই প্রমাণ করে—ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার ও সেবার জন্যই রাজনীতি করতে চান মোহাম্মদ আফজাল কবির।

আপনার মতামত লিখুন :