আরিফুল ইসলাম আরিফ,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত 'জিরো টলারেন্স' নীতির বাস্তবায়নে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন আবারও কঠোর অবস্থানের প্রমাণ দিয়েছে। মাদক গ্রহণ ও মাদক সংরক্ষণের অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের অভিযানে দণ্ডপ্রাপ্তরা হলেন— মোঃ রফিকুল ইসলাম, মোঃ মিজানুর রহমান (২২), মোঃ সিয়াম (১৮), মোঃ জুয়েল (১৯), মোঃ রায়হান বাপ্পি (১৮), মোঃ আরিফ হোসেন বাপ্পি, মোঃ জিহাদ, মোঃ বাপ্পি (৪০), মোঃ ইউসুফ (৩৫), মোঃ সাইফুল ইসলাম, মোঃ রুবেল মিয়া, মোঃ ওসমান (১৯), মোঃ সুজন (৩৫), মোঃ কাউসার মিয়া (২১), মোঃ সৃজন এবং মোঃ সদাগর।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সমাজ থেকে মাদকের বিষবাষ্প নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকসেবন, সংরক্ষণ ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমান আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। একই সঙ্গে মাদকমুক্ত রূপগঞ্জ গড়ে তুলতে সর্বস্তরের জনগণকে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :