ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মে, ২০২৬, ০৩:৫২ দুপুর

আরিফুল ইসলাম (আরিফ), জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা যুবদলের আহ্বায়ক জননেতা আফজাল কবির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে তাঁকে স্মরণ করেছেন।

এক শোকবার্তায় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের এক অবিস্মরণীয় প্রতীক। তাঁর দূরদর্শী নেতৃত্ব, দেশপ্রেম এবং জনগণের কল্যাণে নিবেদিত কর্মময় জীবন আজও কোটি মানুষের হৃদয়ে প্রেরণার উৎস হয়ে আছে।
আফজাল কোভিদ আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মত্যাগ ও আদর্শ আমাদের চলার পথে শক্তি জোগায়। তাঁর দেখানো পথ অনুসরণ করে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা।”
তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করেন এবং দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করেন।
আল্লাহ যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাঁর আদর্শকে আমাদের হৃদয়ে চিরজাগরুক রাখেন। আমিন।

Link copied!