সাংবাদিক মোঃ আরিফুল ইসলাম (আরিফ)
খুলনার ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী কুমিরগুলোকে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাষ্ট্রের সিদ্ধান্ত অনুযায়ী, মাজারের দিঘিতে থাকা কুমিরগুলোকে পর্যায়ক্রমে সুন্দরবন এলাকায় স্থানান্তর করে অবমুক্ত করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বন্যপ্রাণী সংরক্ষণ ও তাদের স্বাভাবিক আবাসস্থল নিশ্চিত করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে কুমিরগুলোকে নিরাপদে সুন্দরবনে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এ সিদ্ধান্তের ফলে কুমিরগুলো তাদের প্রাকৃতিক পরিবেশে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন :