ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ০৮:৪৪ রাত

সাংবাদিক মোঃ আরিফুল ইসলাম (আরিফ)

আজ ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, আনুমানিক সকাল ১১:৩০ ঘটিকায় কোতোয়ালি থানাধীন সিএমএম (CMM) কোর্টের ৪র্থ তলার ৬ নং আদালতের সামনে অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক একটি ঘটনা ঘটে। বাংলাদেশ টেলিভিশন (BTV)-এর সিনিয়র রিপোর্টার নার্গিস জুঁই পেশাগত দায়িত্ব পালনকালে অজ্ঞাতনামা এক ব্যক্তির শারীরিক হামলার শিকার হন।
একজন দায়িত্বশীল সাংবাদিকের ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তি নার্গিস জুঁইয়ের ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের ওপরও আঘাত। ঘটনাস্থলে সিসি ক্যামেরা বিদ্যমান থাকায় প্রকৃত হামলাকারীকে দ্রুত শনাক্ত করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি।
আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ভিকটিমের অভিযোগের ভিত্তিতে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তপূর্বক দোষী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।
পাশাপাশি, দেশের সকল সাংবাদিক, সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে—সত্য উদঘাটন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ঘটনার সঠিক তদন্তের দাবিতে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার জন্য।
ভিকটিম:
নার্গিস জুঁই
সিনিয়র রিপোর্টার
বাংলাদেশ টেলিভিশন (BTV)
মোবাইল: +৮৮০ ১৭১৬-৪৮৬০০৬

Link copied!