মোঃ আরিফুল ইসলাম (আরিফ), নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
আজ ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু সাহেবের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুন মাহমুদ, আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা বিএনপি। এছাড়াও উপস্থিত ছিলেন গোলাম ফারুক খোকন, সাবেক সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

এ সময় রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
বক্তারা তাদের বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্ব ও বাংলাদেশের উন্নয়নে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা তাঁর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি ছিল অত্যন্ত ভাবগম্ভীর ও আবেগঘন, যেখানে নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

আপনার মতামত লিখুন :