আমি সাংবাদিক আরিফুল ইসলাম আরিফ বলছি। রামিসা, ভয় পেও না। তোমার জন্য ন্যায়বিচারের দাবিতে আমরা আছি, থাকবে বাংলার বিবেকবান মানুষ।
একজন কন্যা সন্তানের বাবা হিসেবে আমি গভীরভাবে অনুভব করি—একটি নিষ্পাপ প্রাণের অকাল ঝরে পড়া শুধু একটি পরিবারের নয়, সমগ্র সমাজের বেদনার নাম।
আমরা দৃঢ় প্রতিজ্ঞা করছি, রামিসা হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের কলম থামবে না, আমাদের প্রতিবাদ থামবে না। ন্যায়বিচার প্রতিষ্ঠার এই সংগ্রামে আমরা সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছি এবং শেষ পর্যন্ত সেই অবস্থানেই থাকব।
একজন কলমযোদ্ধা হিসেবে আমি ওয়াদা করছি—রামিসার হত্যার বিচার নিশ্চিত করতে আমরা আমাদের কণ্ঠস্বর উঁচু রাখব, সত্য তুলে ধরব এবং ন্যায়বিচারের দাবিতে অবিচল থাকব। যতক্ষণ পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিচার কার্যকর না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কলম, আমাদের সংগ্রাম এবং আমাদের প্রতিবাদ চলতেই থাকবে।
রামিসার জন্য ন্যায়বিচার চাই। এমন বিচার চাই, যা ভবিষ্যতে অন্যায়কারীদের জন্য সতর্কবার্তা এবং বাংলার মাটিতে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

আপনার মতামত লিখুন :