ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাভরে স্মরণ করলেন এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মে, ২০২৬, ০৩:৪১ দুপুর

আরিফুল ইসলাম (আরিফ), জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে তাঁকে স্মরণ করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

এক শোকবার্তায় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার একজন সাহসী ও দূরদর্শী নেতা। তাঁর দেশপ্রেম, নেতৃত্ব এবং জনগণের কল্যাণে গৃহীত নানা কর্মসূচি আজও মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে রয়েছে।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের আত্মত্যাগ ও আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
এ সময় মাননীয় সংসদ সদস্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার কাছে তাঁর জন্য জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করেন।

Link copied!