ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি : মুন্না সভাপতি, নয়ন সম্পাদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ০৭:৩৬ বিকাল

আবদুল মোনায়েম মুন্না ও মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। ছবি : সংগৃহীত

সাংবাদিক মোঃ আরিফুল ইসলাম (আরিফ)

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। এতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটিতে রেজাউল কবীর পলকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। এছাড়া ২৮ জন সহ-সভাপতি, একজন প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক, ২৮ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২৪ জন সহ-সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক এবং ১২ জন সহ-সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বিল্লাল হোসেন তারেক। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কামরুজ্জামান জুয়েল।

নতুন কমিটিতে প্রচার সম্পাদক করা হয়েছে আল মেহেদী তালুকদারকে। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হয়েছেন আশরাফ জালাল খান মনন, তথ্য ও গবেষণা সম্পাদক আমিনুর রহমান আমিন এবং কোষাধ্যক্ষ রোকনুজ্জামান রোকন।

এছাড়া আইন, কৃষি, সমাজকল্যাণ, শ্রম, শিল্প, যোগাযোগ, ক্রীড়া, গণশিক্ষা, বন ও পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও প্রযুক্তি, স্বাস্থ্য, আন্তর্জাতিক, মানবাধিকার, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

কমিটিতে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে খায়রুজ্জামান লিঙ্কন (সহ-সভাপতি পদমর্যাদা), এ আর মামুন খান এবং মুজাহিদুল ইসলাম মুরাদ (উভয়েই যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে স্থান পাওয়া সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার তারাব পৌরসভা যুবদলের আহবায়ক আফজাল কবির

Link copied!